পোস্টগুলি

হাসিনার পরিকল্পনা ও নির্দেশে জুলাই গণহত্যা

ছবি
  পতিত শেখ হাসিনাই জুলাই হত্যাকাণ্ডের মূল হোতা। তার সরাসরি পরিকল্পনা এবং নির্দেশে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শেখ হাসিনা জুলাই বিক্ষোভের নেতাদের হত্যা করে তাদের লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডে অন্তত ১৪০০ মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে শতকরা ১৩ ভাগ শিশু। জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব ভয়াবহ তথ্য উঠে এসেছে। বুধবার বাংলাদেশ সময় আড়াইটায় জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ তুলে ধরে বলা হয়, একজন পদস্থ কর্মকর্তা সাক্ষ্য দিয়ে বলেছেন, ১৯ জুলাই নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে নির্দেশ দিয়ে বলেন, বিক্ষোভের মূল হোতা এবং যারা সমস্যা তৈরি করছে, তাদের হত্যা করে লাশ গুম করে ফেলো। ৪ আগস্ট সকালে এবং সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাব্যক্তিদের নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দুটি বৈঠক করেন। বৈঠকে যেকোনো মূল্যে বলপ্রয়...

দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে হাসিনা সরকার

ছবি
  ‘ভারতকে যা দিয়েছি, সেটি তারা সারাজীবন মনে রাখবে’ উক্তিটি শেখ হাসিনার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। বর্তমানে তিনি দিল্লির সমর্থনে দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। তার হাতে লেগে আছে হাজারো ছাত্র-জনতার রক্ত। স্বৈরশাসক শেখ হাসিনার উপর্যুক্ত উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল ও প্রশাসনসহ জনমনে ঘুরপাক খাচ্ছে—আশীর্বাদ পেতে শেখ হাসিনা ভারতকে কী কী দিয়েছেন? দৈনিক আমার দেশের অনুসন্ধান বলছে, গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে অন্তত ২০টি চুক্তি ও ৬৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশই একতরফাভাবে ভারতের স্বার্থরক্ষা করে সম্পাদিত হয়েছে। ফলে চুক্তিগুলো পর্যালোচনার দাবি করেছেন দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণে গোপন চার চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে তিন হাজার ২৭১ কিলোমিটার এলাকাতেই ভারত অবৈধভাবে কাঁটাতারের ব...